পঞ্চম দিনে আবরার হত্যার সাক্ষ্যগ্রহণ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-১১ ১২:৫০:০০
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে।
রোববার (১১ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দিচ্ছেন বুয়েটের সহকারী চিফ মেডিকেল অফিসার ডা. মাসুম এলাহী।
৫ অক্টোবর মামলাটির প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত মামলাটির সাক্ষ্য গ্রহণ চলবে। মাঝে সরকারি ছুটির দিন বাদ যাবে।মামলার ৬০ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্য শেষ হয়েছে।
সানবিড/নাজমুল/১২:৪৯/১১.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














