সাহেদ করিমের চার দিনের রিমান্ড মঞ্জুর
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-১১ ১৫:৫৮:২১
চট্টগ্রামে অর্থ আত্মসাতের এক মামলায় মো. সাহেদ ওরফে সাহেদ করিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাকে গ্রেফতারের আদেশ দেন আদালত।
রোববার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি রিমান্ডের এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ধৃতিমান আইচ গণমাধ্যমে বলেন, ‘অর্থ আত্মসাতের মামলায় মো. সাহেদ ওরফে সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন।’
সানবিডি/নাজমুল/০৩.৫৮/১১.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














