১৪ অক্টোবর থেকে ২২ দিন সাগরে ইলিশ ধরা বন্ধ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১১ ১৯:০২:১৫


চলতি অক্টোবর মাসের ১৪ তারিখ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সাগরে ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে।দেশে ইলিশ মাছের সুদিন ফেরানোর লক্ষ্যে ওই ২২দিন মন্ত্রণালয় কর্তৃক মা ইলিশ মাছ আহরণ, পরিবহণ, বিপনন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ রবিবার মহান জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় আরো জানানো হয়,দীর্ঘ ২২ দিন সাগরে ইলিশ ধরা বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত ৫ লাখ ৭০ হাজার জেলে পরিবারকে প্রতিদিন ২০ কেজি হারে চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে ওই কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসন ও  স্থানীয় মৎস্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সানবিডি/এনজে/৭:০০/১০.১১.২০২০