নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার: কোটি টাকা জরিমানা এসিআইকে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১২ ০৭:১৯:৩৫


পুঁজিবাজারের তালিকাভুক্ত এসিআই লিমিটেডকে এক কোটি টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। স্যাভলনের নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও মজুতের দায়ে এ পণ্যের প্রস্তুত ও বাজারজাত করার কারণে কোম্পানিটিকে এ জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটির মিরপুরের ডিপোতে অভিযান চালিয়ে এই জরিমানা করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

সারোয়ার আলম বলেন, অভিযানে স্যাভলন ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজারের ২৫ মিলিগ্রামের টিউবের ৩টি ব্যাচের পণ্যে মিথানল পাওয়া যায়। নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত ও মজুতের দায়ে প্রতিষ্ঠানটিকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটির তৈরি এসব হ্যান্ড স্যানিটাইজার পরীক্ষা-নিরীক্ষার করে দেখা হবে।

তামাদি পলিসি নিয়ন্ত্রণে উদ্যোগ নিল আইডিআরএ

মীর আক্তারের কাট অব প্রাইজ ৬০টাকা

নির্ভয়ে বিনিয়োগকারীদের বাজারে আসার অনুরোধ 

এফডিআরের বিকল্প হবে মিউচ্যুয়াল ফান্ড: বিএসইসি চেয়ারম্যান

কনসুলেটেড কাস্টমার হিসাবের উপর নজর দিতে হবে

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ