রংপুরে ট্রাক চাপায় র্যাবের এসআই রাজু নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১২ ১১:০১:৪৩
রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবস্থিত গড়ের মাথা নামক স্থানে ট্রাকচাপার ঘটনায় মোটরসাইকেল আরোহী র্যাব-১৩ এর এসআই এসএম রাজু নিহত হয়েছেন। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপারকে আটক করতে পারেনি। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার কাছেই গড়ের মাথা নামক স্থানে পাথর বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনা স্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে আসে।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান জানান,দুর্ঘটনায় নিহতের কাছে র্যাব-১৩ এর একটি পরিচয়পত্র পাওয়ার গেছে। সেখানে তার নাম এস এম রাজু পদবী এস আই লেখা আছে। পরে লাশটি উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। খবর পেয়ে গভীর রাতে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিঠাপুকুর হাসপাতালে এসে লাশ শনাক্ত করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এম রাজুর বাড়ি কুষ্টিয়ায় বলে জানা গেছে।
সানবিডি/এনজে/১১:০২/১০.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













