মেয়র আতিকের করোনা পজিটিভ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১২ ১২:০১:০৪


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম ও মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। ডিএনসিসি’র একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার থেকে আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রাতে করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

এ বিষয়ে মেয়রের পারিবারিক সূত্র জানিয়েছে, মেয়রের সিটি স্ক্যান করা হয়েছে। এছাড়া অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

সানবিডি/এনজে/১১:৫৯/১০.১১.২০২০