কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২ উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১২ ১৪:৪৫:০০


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ২ উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উদ্যোক্তা পরিচালক এসএম আবু মহসিন তার কাছে থাকা শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে ছেলে সাঈদ আদিব আশফাক উদ্দিনকে উপহার দিয়েছেন। এর আগে তিনি ২৩ সেপ্টেম্বর শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।

উদ্যোক্তা পরিচালক এসএম আবু মহসিন তার কাছে থাকা শেয়ারের মধ্যে ৫ লাখ ৮ হাজার শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে ছেলে সাঈদ সাকিব নাঈমুদ্দিনকে উপহার দিয়েছেন। এর আগে তিনি ১৩ জুলাই শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।

উদ্যোক্তা পরিচালক ইয়াসিন আলী তার কাছে থাকা শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে মেয়ে সায়রা ইয়াসিনকে উপহার দিয়েছেন। এর আগে তিনি ২৩ সেপ্টেম্বর শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।

উদ্যোক্তা পরিচালক ইয়াসিন আলী তার কাছে থাকা শেয়ারের মধ্যে ৮ লাখ ৬৭ হাজার ৫৫৩ টি শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে ছেলে মো. সালমান হাবিবকে উপহার দিয়েছেন। এর আগে তিনি ২৩ সেপ্টেম্বর শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৪:৪৪/১২/১০/২০