আজ করোনায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭২

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-১২ ১৫:৫৬:৫১


করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৫৫৫ জন কোভিড রোগী মারা গেলেন।

আবার নতুন করে ১ হাজার ৪৭২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮
জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩১ জন রোগী এবং মোট সুস্থ ২ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সানবিডি/নাজমুল/০২:৫৬/১২.১০.২০২০