৬৭ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-১২ ১৮:৩৭:১০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ৬৭ দশমিক ২০ শতাংশ বা ২৩৮টি কোম্পানির শেয়ার দর কমেছে। বেড়েছে ১৫ দশমিক ৮০ শতাংশ বা ৫৬ টি কোম্পানির দর। অপরিবর্তীত রয়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ বা ৬০ কোম্পানির দর।
বাজার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
বিশ্লেষণে দেখা গেছে, এদিন ডিএসইর এক্স সূচক আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮০৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করে এক হাজার ৬৩৭ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে মোট ৬৯৪ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকার। এর আগের কার্যদিবস লেনদেন হয় ৮৭৫ কোটি ১০ লাখ ৬৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৮০ কোটি ৬১ লাখ ২ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ২৩৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৩ লাখ ৪ হাজার টাকা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













