দ্বিতীয় দফায় ওমরাহ করবে সৌদির আড়াই লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৩ ১১:৩৭:১৯
ওমরাহের দ্বিতীয় পর্ব আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ পর্বে প্রবাসীসহ সৌদি আরবের আড়াই লাখ নাগরিক ওমরাহ পালনের সুযোগ পাবেন।
এই আড়াই লাখ নাগরিকসহ এই দফায় মোট ছয় লাখ মুসলিমকে মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদত করার অনুমতি দিয়েছে সৌদি সরকার।
তবে আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওমরাহের তৃতীয় পর্বে সৌদির বাইরের দেশের নাগরিকরা ওমরাহ করার সুযোগ পাবেন।
ওমরাহের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদ দিনে ১০ বার পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়। এছাড়া ওমরাহ পালনকারীদের প্রবেশ এবং বের হওয়ার সময় স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নেয়া হচ্ছে।
সানবিডি/নাজমুল/১১:৩৭/১৩.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













