ইউনাইটেডের আশুগঞ্জ এনার্জি লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৩ ১১:৩৯:৫৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড ইউনাইটেড এনার্জির ৯২.৪১ শতংশ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। কোম্পানিটি টাকার অংকে শেয়ারহোল্ডারদের মোট ১৬০ কোটি ১৭ লাখ ৯৫ হাজার ৬০৪ টাকার লভ্যাংশ দেবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:৩৯/১৩/১০/২০