স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন রিজভী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৩ ১৪:২১:৩২
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্ট্রোক করেছেন। রাজধানীর ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ।
এ ব্যাপারে তিনি জানান, মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে হঠাৎ স্ট্রোক করেন রিজভী। প্রথমে তাকে কার্যালয়ের পাশে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।
সানবিডি/এনজে/২:২২/১০.১৩.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














