চীনে এমএস বিলেট রপ্তানি করবে জিপিএইচ ইস্পাত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৩ ১৬:১৯:৪৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ চীনে ২৫ হাজার মেট্রিক টন এমএস বিলেট রপ্তানির জন্য একটি চুক্তির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চুক্তির মাধ্যমে কোম্পানিটি চীনে ১ কোটি ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলারের এমএস বিলেট রপ্তানি করবে। এই চুক্তির মাধ্যমে কোম্পানিটি নতুন বাজারে তাদের পণ্য রপ্তানি শুরু করবে। বাংলাদেশ থেকে বাল্ক কার্গোতে এটি প্রথম কোনো বিলেট রপ্তানি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:১৯/১৩/১০/২০