শতভাগ কোম্পানির দর বেড়েছে দুই খাতে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১৩ ১৮:৪২:৫৬


সপ্তাহের তৃতীয় কায দিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজারে (ডিএসই) টেলিযোগাযোগ এবং পাট খাতে শতভাগ কোম্পানির দর বেড়েছে এবং সব গুলো খাতে বেড়েছে বেশির ভাগ কোম্পানির দর। এদিন ডিএসইতে ৫২ শতাংশ বা ১৮৫টি কোম্পানির দর বেড়েছে। দর কমেছে ২৭.৫ শতাংশ বা ৯৮টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১০.৫ শতাংশ ৭৩ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইর ইন্সুরেন্স খাতে দর বেড়েছে ৪৪.৬৮ শতাংশ বা ২১টি কোম্পানির। মিউচ্যুয়াল ফান্ডে দর বেড়েছে ২১.৬২ শতাংশ বা ৮টি ইউনিটের। ঔষধ এবং রসায়ন খাতে দর বেড়েছে ৫৯.৩৮ শতাংশ বা  ১৯টি কোম্পানির।

বর্ত্র খাতে ৪০.৩৫ শতাংশ বা ২৩ টি কোম্পানির দর বেড়েছে। ব্যাংক খাতে দর বেড়েছে ৫০ শতাংশ বা ১৫টি কোম্পানির। প্রকৌশল খাতে দর বেড়েছে ৬৪.১০ শতাংশ বা ২৫টি কোম্পানির।আর্থিক প্রতিষ্ঠান খাতে দর বেড়েছে ৩৬.৩৬ শতাংশ বা ৮টি কোম্পানির। বিবিধ খাতে দর বেড়েছে ৫৮.৩৩ শতাংশ বা ৭টি কোম্পানির।ফুয়েল এন্ড পাওয়ার খাতে ৫৭.৮৯ শতাংশ বা ১১টি কোম্পানির। খাদ্য এবং আনুষাঙ্গিক খাতে ৭৬.৪৭ শতাংশ বা ১৩টি কোম্পানির দর বেড়েছে। আইটি খাতে ৯০ শতাংশ বা ৯টি কোম্পানির দর বেড়েছে। ৪২.৬৮ শতাংশ বা ৩টি কোম্পানির দর বেড়েছে সিমেন্ট খাতে।  সিরামিক খাতে দর বেড়েছে ৮০ শতাংশ বা ৪টি কোম্পানির।ভ্রমন ও পযটন খাতে ৫০ শতাংশ বা ৫টি কোম্পানির দর বেড়েছে। পেপার এন্ড প্রিন্টিং খাতে ৬৬.৬৭ শতাংশ বা ২টি কোম্পানির দর বেড়েছে। চামড়া খাতে দর বেড়েছে ৩৩.৩৩ শতাংশ বা ২টি কোম্পানির।  ২৫ শতাংশ বা ১টি কোম্পানির দর বেড়েছে সেবা ও আবাসন খাতে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এর ফলে পতনের পর উত্থানে ফিরেছে পুঁজিবাজার। মঙ্গলবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৪৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ার দর।

আজ টাকায় লেনদেন হয়েছে ৫৮৯ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকা। আগের কার্যদিবস লেনদেন হয় ৬৯৪ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকা। সে হিসেবে ডিএসইতে লেনদেন কমেছে ১০৪ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার টাকা।

অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩০০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ১৬ লাখ ২৭ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/১৩/১০/২০