নতুন প্রকল্পে ১৪ কোটি ৫০ লাখ টাকা নিয়োগ করবে কেডিএস এক্সসরিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৪ ১১:০৪:২২


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কেডিএস এক্সসরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য ১৪ কোটি ৫০ লাখ টাকা অনুমোদন দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি করুগেটেড প্যাকেজিংয়ের জন্য যন্ত্রপাতি সংগ্রহ এবং ফিনিশিং লাইন অটোমেশনের জন্য সিভিল কনস্ট্রাকশন করবে। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। অটোমেশনের মাধ্যমে ১৫ শতাংশ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে বছরে ৩০ লাখ পিস কার্টুন বক্স উৎপাদন করতে পারা যাবে। এতে বছরে ২৫ কোটি টাকা রাজস্ব সম্ভব হবে।

এই প্রকল্প ব্যাংক ঋণ এবং কোম্পানির নিজস্ব উৎস সমন্বয়ের মাধ্যমে অর্থায়ন করা হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:০৪/১৪/১০/২০