সমুদ্র পথে ভারতীয় পেঁয়াজ আমদানিতে অনাগ্রহ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১৪ ১৫:০৭:০২
হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। যে কারণে অস্থিতিশীল হয়ে ওঠে পেঁয়াজের বাজার। তবে মাসখানেক পর আবারও পেঁয়াজ রফতানির শর্তসাপেক্ষ সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশটি।এক্ষেত্রে বিশেষ দুই জাতের পেঁয়াজ আনা যাবে শুধুমাত্র পানিপথ দিয়ে। গত বছরের মতো বেঁধে দেওয়া এমন শর্তে এবারও নারাজ দেশের আমদানিকারকরা। তাছাড়া এখন মিয়ানমার, পাকিস্তান, চীনের মতো দেশ থেকে পেঁয়াজ আমদানি চলমান থাকায় ভারতের এই দুই কম পরিচিত জাতের পেঁয়াজ এনে তা মার্কেটে চালানো যাবে কিনা তা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে আমদানিকারকদের। তবে চট্টগ্রামের আমদানিকারকরা ভাবতে চাইলেও স্থলপথের আমদানিকারকরা এমন ঝুঁকিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন।
সানবিডি/এনজে/৩:৫৯/১০.১৪.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














