৩৮ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-১৪ ১৫:৪৭:৩৭


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দাম বেড়েছে মাত্র ৩৭ দশমিক ৭০ শতাংশ বা ১৩৪ কোম্পানির শেয়ার দর। কমেছে ৪৭ দশমিক ৬০ শতাংশ বা ১৬৯ কোম্পানির দর। আর অপরিবর্তীত রয়েছে ১৪ দশমিক ৬০ শতাংশ বা ৫২ কোম্পানির শেয়ার দর।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, দিনশেষে ডিএসই এক্স সূচক আগের দিনের চেয়ে দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৩৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৫৬ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৬০ কোটি ৮৬ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৮৯ কোটি ৮৫ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮১৪ পয়েন্টে।

দিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৯টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর। সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।