পিবিআইয়ের সাংবাদ সম্মেলনে পালাতক এসআই আকবরকে ধরতে ইমিগ্রেশনে চিঠি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-১৫ ১৪:৪২:১৬


সিলেটে রায়হান আহমদের (৩৪) মৃত্যুর ঘটনার তদন্ত কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তবে এ ঘটনায় অভিযুক্ত ও তদন্ত স্বার্থে সাময়িক বরখাস্ত হওয়া কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া পলাতক রয়েছেন।

তিনি যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সেজন্য ইমিগ্রেশনে চিঠি দিয়েছে তদন্তকারী সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ধানমন্ডিতে অবস্থিত পিবিআইয়ের প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সানবিডি/নাজমুল/০২:৩৯/১৫.১০.২০২০