আইসিবির প্রভিশন সংরক্ষণের সীমা বৃদ্ধির অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-১০-১৫ ১৪:৩৯:৫২
রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়ােগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রভিশন সংরক্ষণের সীমা বৃদ্ধির অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার কমিশনের ৭৪৪তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পুঁজিবাজারে বিনিয়ােগ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কমিশন কর্তৃক আইসিবি’র আবেদন বিবেচনার পরিপ্রেক্ষিতে তাদের নিজস্ব পাের্টফোলিওতে ধারণকৃত শেয়ারের পুন:মূল্যায়ন জনিত অনাদায়ী ক্ষতির (unrealized Loss) বিপরীতে রক্ষিতব্য প্রভিশন (Provision) সংরক্ষণের ঐচ্ছিক সুবিধা কেবলমাত্র ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বৎসর (অথবা প্রযােজ্য আর্থিক বৎসর) পর্যন্ত সময় প্রদানের বিষয়টি কমিশন কর্তৃক অনুমােদিত হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৪:৩৮/১৫/১০/২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














