সপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি ফাইন্যান্স
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৬ ২০:৫৭:১২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৬ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৬০ কোটি ৯১ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ১৮ লাখ ২২ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামি ইন্সুরেন্স বিডি লিমিটেডের দর কমেছে ১৫ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ১১ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ লাখ ২ হাজার ৩৪ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইবিএলিএনআরবি মিউচ্যুয়াল ফান্ড দর কমেছে ১৪ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১ লাখ ৪৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ট্রাস্ট ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড,পিএইচপি ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড,এসইএমই আইবিবিএল শরীয়াহ ফান্ড, ইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, নর্দাণ ইসলামি ইন্সুরেন্স লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসআই/ঢাকা






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













