সপ্তাহ জুড়ে সূচকের সাথে কমেছে মূলধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৬ ২০:৫৫:৪১


বিদায়ী সপ্তাহজুড়ে উভয় পুঁজিবাজারের বেশির ভাগ সূচক সাথে সাথে কমেছে মূলধন। সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে সপ্তাহ জুড়ে। আর সপ্তাহটিতে পুঁজিবাজারের মূলধন কমেছে ১ হাজার ১২২ কোটি ৮ লাখ ৯ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৩৫৮ কোটি ২৪ লাখ ৫৫ হাজার ৮২৭ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ ছিলো ৪ হাজার ৬০৪ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৫২৯ টাকা । আগের সপ্তাহ থেকে লেনদেন কমেছে ১ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ ৩৪ হাজার ৭০২ টাকা বা ২৭.০৭ শতাংশ।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৬৭১ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ১৬৫ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৯২০ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ১০৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২৪৯ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৯৪১ টাকা কম হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.৬৭ পয়েন্ট বা ০.৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭২.৩০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.১৭ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.০৮ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১২.৭৯ পয়েন্টে এবং ১৬৭০.৪৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৮টির বা ১৮.৯৪ শতাংশের, কমেছে ২৬২টির বা ৭২.৯৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির বা ৮.০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৫৫১ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকায়। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৯ হাজার ৬৭৪ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১ হাজার ১২২ কোটি ৮ লাখ ৯ হাজার টাকা বা ০.২৮ শতাংশ কমেছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৯০ হাজার টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪৯ কোটি ৫ লাখ ৩২ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কিছুটা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ হাজার ২৯ পয়েন্ট থেকে ১৪৬.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজা ৮৮৩.৩৯ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৮ হাজার ৪২৩.৩৭ পয়েন্ট থেকে ৮৫.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩৩৭.৭৫৩৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১ হাজার ২.৩৩ পয়েন্ট থেকে ৩.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৯.০৯ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১১ হাজার ৬১৭.৯৪৫৮ পয়েন্ট থেকে ৪৪.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৭৩.০৯ পয়েন্টে। সিএসআই সূচক ৯০৪.০৮ পয়েন্ট থেকে ৮.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯৫.৯৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৮টির বা ১৮.৬৪ শতাংশের দর বেড়েছে, ২২০টির বা ৭০.৭৩ শতাংশের দর কমেছে এবং ৩৩টির বা ১০.৬১ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/২০:৫৫/১৬/১০/২০