গণফোরাম থেকে মন্টু আবু সাইয়িদসহ ৮ জন বহিষ্কার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৭ ১৮:১৭:৩৪


গণফোরামের ভিতর দুইপক্ষ হয়ে পরস্পর পাল্টাপাল্টি বহিষ্কারের হুমকি চলছিলো দুই।অবশেষে মোস্তফা মহসিন মন্টু ও অধ্যাপক আবু সাইয়িদসহ আটজন নেতা বহিষ্কার হলেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম থেকে।

প্রথমে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদেরকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়।  কিন্তু এবার তাদের বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় এই বহিষ্কারের পাশাপাশি ১২ ডিসেম্বর জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়।

গণফোরাম থেকে বহিষ্কৃত অন্য নেতারা হলেন- সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, হেলালউদ্দিন, লতিফুল বারী হামিম, খান সিদ্দিকুর রহমান ও আবদুল হাসিব চৌধুরী।  এদের মধ্যে হেলাল, লতিফুল, সিদ্দিকুর ও হাসিব চৌধুরীকে আগে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

সানবিডি/এনজে/৬:১৭/১০.১৭.২০২০