মোদিকে স্বাধীনতা দিবসে আমন্ত্রণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৮ ১৬:৪৭:৩১


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে একথা জানান।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামনের বছর ১৭ ও ২৬ মার্চ দুটি বড় উৎসব। আমরা চাই, তখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসুন। আমাদের বিজয় ভারতেরও বিজয় এবং এটি একসঙ্গে উদযাপন করা উচিত। তারা এ বিষয়ে সম্মত। শুধু বাংলাদেশে হবে না, অন্য দেশের রাজধানীতেও যৌথভাবে উদযাপন করা হবে।’

দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। এটি ১৭ তারিখের দিকে হতে পারে। ভারত ১৬ ডিসেম্বর বৈঠক করতে চেয়েছিল কিন্তু ওইদিন আমরা যথেষ্ট ব্যস্ত থাকবো। সে কারণে উভয় পক্ষের জন্য সুবিধাজনক একটি তারিখ ঠিক করবো।’

সানবিডি/এনজে/৪:৪৮/১০.১৮.২০২০