আইডিআরএ চেয়ারম্যানকে ইউএফটিসিএলের চেয়ারম্যানের শুভেচ্ছা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৯ ০৭:২৫:২৯
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেনকে শুভেচ্ছা জানিয়েছে দেশের অন্যতম ব্রোকারজে হাউজ ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি (ইউএফটিসিএল) চেয়ারম্যান আব্দুল আওয়াল। রোববার আব্দুল আওয়ালের নেতৃত্বে আইডিআরও চেয়ারম্যানকে একটি প্রতিনিধি দল শুভেচ্ছা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা আবু হেনা ও উপ ব্যবস্থাপনা পরিচালন (ডিএমডি) মো. মাহমুদ হিমেল।
ড. এম মোশাররফ হোসেন গত ২৬ আগস্ট থেকে বীমাখাতের এই নিয়ন্ত্রক সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০১৮ সালের ৪ মে ড. এম মোশাররফ হোসেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়।
একাধিক লাইফ বীমা কোম্পানিতে মূখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ড. এম মোশাররফ। তিনি একাধিক আর্থিক প্রতিষ্ঠানের স্বাধীন পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন এম মোশাররফ হোসেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমাসহ বীমা বিষয়ে এমবিএ ডিগ্রি করেছেন এম মোশাররফ হোসেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের বীমা শিল্প ও বিনিয়োগ বিষয়ে গবেষণা কার্য সম্পাদন করে ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













