পুজিঁবাজারের উন্নয়নে বিএসইসি এর পাশে থাকবে ইউসিবি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৯ ১৭:৩০:৩০
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান চৌধুরী রনি সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউসিবির পরিচালক প্রফেসর ডাঃ মোঃ জোনাইদ শফিক, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহম্মদ শওকত জামিল সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বলেন, ইউসিবি একটি আর্থিক প্রতিষ্ঠান হিসাবে পুজিঁবাজারের টেকসই উন্নয়নের বিষয়টিকে সর্বদা গুরুত্ব প্রদান করে থাকে।
সেই অঙ্গীকারে, পুজিঁবাজারের উন্নয়নে কার্যকরভাবে বিএসইসি এর পাশে থাকবে ইউসিবি। সৌজন্য সাক্ষাৎকালে, তারা পুজিঁবাজারের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা করেন এবং যৌথভাবে পুজিঁবাজারের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সানবিডি/নাজমুল/০৫:৩০/১৯.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













