বিডি ল্যাম্পের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২০ ১০:১৮:৪১
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ (বিডি) ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদ গত (জুলাই-সেপ্টেম্বর’২০) সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের বছর একই প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান ছিল ১টাকা ৪৮ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৭৭ টাকা ১৩ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News, ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:১৮/২০/১০/২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














