২৮ অক্টোবর থেকে রোমে ফ্লাইট চালু করবে বিমান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২০ ১৫:০৮:৪০


মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৮ অক্টোবর ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের টিকিট বুকিংয়ের জন্য বিমানের সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বিমানের  ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, বাংলাদেশে ইতালি দূতাবাসের অনুরোধের পরপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনার জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে। বিমানের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করা যাবে।

এর আগে গত সপ্তাহে ইতালি সরকার দেশটিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করায় ঢাকায় আটকেপড়া প্রবাসীদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

সানবিডি/এনজে/৩:০৭/১০.১৯.২০২০