৪৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২০ ১৫:৪৪:১১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন মোট লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এরমধ্যে দর বেড়েছে ১৬০টি বা ৪৫ দশমিক ১০ শতাংশ কোম্পানির। কমেছে ১৩৯ টি বা ৩৯ দশমিক ২০ শতাংশ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ৫৬টি বা ১৫ দশমিক ৮০ শতাংশ কোম্পানির।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, দিন শেষে ডিএসই এক্স সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯১৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৯৪ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৯১৫ কোটি ৫ লাখ ১৪ হাজার টাকা। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৮৪ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩০ কোটি ৯০ লাখ ৬১ হাজার টাকা।

অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৫২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News, ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ