মোট লেনদেনের ৪১ ভাগই ইন্সুরেন্স খাতে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২০ ১৯:২৩:২৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (ডিএসই) মোট লেনদেনের ৪১.৮৪ শতাংশই ইন্সুরেন্স খাতের। এ দিন ডিএসিইতে মোট লেনদেনে হয়েছে ৯১৫ কোটি ৫ লাখ ১৪ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মোট লেনদেনের ৪১.৮৪ শতাংশ লেনদেনই করেছে ইন্সুরেন্স খাতের কোম্পানি গুলো। এ দিন ইন্সুরেন্স খাতের মোট ৪৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৬.২৫ শতাংশ বা ২৭টি কোম্পানির । দর কমেছে ৩৭.৫০ শতাংশ বা ১৮টি কোম্পানির । দর অপরিবর্তিত রয়েছে ৬.২৫ শতাংশ বা ৩টি কোম্পানির। এদিন ইন্সুরেন্স খাতে মোট লেনদেন হয়েছে ৩৮০ কোটি ২৮  লাখ টাকা।

এছাড়াও ঔষধ এবং রসায়ন খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ৯.৭৮ শতাংশ। প্রকৌশল খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ৯.২৩ শতাংশ। ব্যাংক খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ৭.০৯ শতাংশ। মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ৫.০৯ শতাংশ। আর্থিক প্রাতিষ্ঠান খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ৪.৯০ শতাংশ। বস্ত্র খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ৪.৫৭ শতাংশ। বিবিধ খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ৪.২১ শতাংশ।

খাদ্য এবং আনুষাঙ্গিক খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ২.৯৪ শতাংশ। টেলিযোগাযোগ খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ২.৫০ শতাংশ। সিমেন্ট খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১.৭৪ শতাংশ। ফুয়েল এন্ড পাওয়ার খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১.৬৬ শতাংশ। ভ্রমণ এবং পর্যটন খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১.২০ শতাংশ। আইটি খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১.২০ শতাংশ। চামড়া খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ০.৫৯ শতাংশ। সিরামিক খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ০.৪৭ শতাংশ। পাট খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ০.৩৪ শতাংশ। আবাসন খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ০.২৯ শতাংশ। পেপার এন্ড প্রিন্টিং খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ০.২৫ শতাংশ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/১৯:২০/২০/১০/২০