যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশ নিহত
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২১ ১০:২৪:৫২
রাজধানীর যাত্রাবাড়ী কলাপট্টিতে কাভার্ডভ্যানের চাপায় বাবুল শেখ (৫০) নামের ট্রাফিক পুলিশের এক সদস্য (টিএসআই) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
বাবুল শেখ কোতোয়ালি জোনে ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সানবিডি/নাজমুল/১০:২৪/২১.২০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














