বার্ষিক পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২১ ১১:২৭:৩০


 

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা মূল্যায়নের পদ্ধতি বিষয়ে ঘোষণা আসবে আজ (২১অক্টোবর) বুধবার। বেলা ১২টায় ভার্চুয়াল প্লার্টফর্মে সংবাদ সম্মেলন করে কোন পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা পদ্ধতির মূল্যায়ন করা হবে, সে বিষয়ে জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে গতকাল মঙ্গলবার একটি সংবাদ বিবৃতি দেন।

সানবিডি/নাজমুল/১১:২৭/২১.২০.২০২০