২ ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২১ ১১:২৬:১৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ ফান্ডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফান্ড ২টি হলো- সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডটির  ইউনিট প্রতি আয় হয়েছে ০৬ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি ১৬ পয়সা লোকসান হয়েছিল।

৩০ সেপ্টেম্বর,২০ সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১০ টাকা ১১ পয়সা। একই সময়ে একই সময়ে ক্রয় মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১০ টাকা ৯০ পয়সা।

সর্বশেষ প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি ৩১ পয়সা লোকসান হয়েছিল।

৩০ সেপ্টেম্বর,২০ সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ৯ টাকা ৮০ পয়সা। একই সময়ে একই সময়ে ক্রয় মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১১টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:২৫/২১/১০/২০২০