মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভা স্থগিত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২১ ১১:৩৯:১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। এর আগে কোম্পানিটি আগামী ২১ অক্টোবর বেলা সাড়ে ৩টায় বোর্ড সভা করার ঘোষণা দিয়েছিল।
সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:৩৯/২১/১০/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














