এপোলো ইস্পাতের দুই পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২১ ১৭:০০:২০
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে এপোলো ইস্পাত কমপ্লেক্স লি: এর পরিচালক আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেডকে (মমতাজুর রহমানের প্রতিনিধি) এবং জুপিটার বিজনেস লিমিটেডকে (মুশফিকুর রহমানের প্রতিনিধি) ১০ লাখ টাকা করে জরিমানা করেছে।
বুধবার (২১ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫তম নিয়মিত সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউলি করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, এই পরিচালকদ্বয় পূর্ব ঘোষণা ছাড়া যথাক্রমে ৮ লাখ ৮৮ হাজার টি এবং ৮ লাখ ৯১ হাজার শেয়ার বিক্রি করেছেন। যা আইনের পরিপন্থী। এই কর্মকান্ডের মাধ্যমে তারা কমিশনের নোটিফিকেশন নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯/৪৯এডমিন/০৩-৪৮ ডেট জুলাই ১৪, ২০১০ ভঙ্গ করেছেন।
এ জন্য আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেডকে ১০ লাখ এবং জুপিটার বিজনেস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন
একমাস বাড়বে ৩০ শতাংশ শেয়ার ধারণের সময়: বিএসইসি চেয়ারম্যান
বিদেশি ফান্ড পেলে মার্জিন লোনের সুদ কমবে: বিএসইসি চেয়ারম্যান
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News, ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













