ব্যারিস্টার রফিক-উল হক লাইফ সাপোর্টে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২১ ১৯:৩৩:৫৩


দেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের জীবন সংকটাপন্ন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানা গেছে। তাকে মগবাজারস্থ আদ-দ্বীন হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান হাসপাতালটির মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন। তিনি জানান, ‘স্যারের (রফিক-উল হক) অবস্থা মঙ্গলবার রাত থেকে খারাপের দিকে। এ কারণে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন (ক্রিটিক্যাল)।’

সানবিডি/এনজে/৭:৩৩/১০.২১.২০২০