লভ্যাংশ ঘোষণা করেনি মালেক স্পিনিং
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২২ ১৬:২৯:১৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৮ পয়সা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৯০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসআই/২২/১০/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














