অবশেষে নৌশ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২২ ১৯:১৪:২৪
চলমান ১১ দফা দাবি আদায়ের পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বৈঠকে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং শ্রমিক ফেডারেশনের নেতারা।
১১ দফা দাবি আদায়ে গত ২০ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান শ্রমিকদের ধর্মঘট শুরু হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়।
সানবিডি/নাজমুল/০৭:১৪/২২.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














