করোনা মোকাবেলায় ১০০ ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৪ ১১:২৩:৫১


বাংলাদেশে মহামারি করোনা মোকাবেলায় সহায়তার অংশ হিসেবে নিজেদের তৈরি ১০০ ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়েছে। ইউএসএআইডির টুইটার পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান তার সাম্প্রতিক সফরের সময় যুক্তরাষ্ট্রের তৈরি ১০০ ভেন্টিলেটর বাংলাদেশে সরবরাহের ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল আর মিলার টুইটারে জানিয়েছেন, ভেন্টিলেটরগুলো বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছায়।

এ ব্যাপারে ইউএসএআইডির টুইটে জানানো হয়, ভেন্টিলেটরগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তা গ্রহণ করেন দূতাবাসের উপ-মিশন প্রধান ওয়াগনার এবং ইউএসএআইডির বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত পরিচালক।

সানবিডি/এনজে/১১:২৩/১০.২৪.২০২০