ডাচ্-বাংলা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২৪ ১৬:১২:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ২টাকা ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৬৪ পয়সা।

সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি ২০-সেপ্টেম্বর ২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬ টাকা১১পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৫৪ টাকা ৭৮ পয়সা।

এ সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১২৯ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ