মহাঅষ্টমীতে বিক্রম কুমার দোরাইস্বামীর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২৪ ১৮:০৫:৪৪
শারদীয় দুর্গোৎসব-২০২০ এর মহাঅষ্টমীর দিনে শারদ শুভেচ্ছা জানাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী। শনিবার (২৪ অক্টোবর) সকালে সনাতন কল্যাণ সংঘ আয়োজিত এই শারদীয় দুর্গোৎসবে যোগ দেন তিনি।
মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী, আমাদের প্রিয় বন্ধুরাষ্ট্র। আমরা জানি যে, বাংলাদেশ তার সংস্কৃতিতে দীপ্তিমান একটি অনন্য দেশ।
যেমনটি দেখা যায় বাংলাদেশে প্রায় ৩০ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের ঐতিহ্যবোধ, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতি কতটা যত্নবান।
সানবিডি/নাজমুল/৬:০৫/২৪.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













