পদ্মায় বিকল্প চ্যানেলে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-২৬ ১২:৩১:২৪


বিকল্প চ্যানেল হিসেবে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১২ দিন পর সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরিগুলো পদ্মা নদীর লৌহজং পয়েন্ট হয়ে পদ্মা সেতুর ৩৭-৩৮নং পিলারের মাঝ দিয়ে চলাচল করবে।

ড্রেজিংয়ের সাহায্যে এই চ্যানেলটি নতুন করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কিশোরী ও ফেরি কাকলি। তবে বহরে থাকা সবগুলো ফেরি এখনই সচল করা হচ্ছে না।

সানবিডি/নাজমুল/১২:৩০/২৬.১০.২০২০