বিএমবিএ ও সিএমজেএফের আয়োজনে ভার্চুয়াল সেমিনার শনিবার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৬ ১৮:০২:১৪
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরাম (সিএমজেএফ) আয়োজিত “টুওয়ার্ডস সাসটেইনেবল ডেভেলপম্যান্ট অব ক্যাপিটাল মার্কেট” শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনার আগামী শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে যুক্ত হবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএমবিএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, এফসিএ।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল অনুষ্ঠান পরিচালনা করবেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













