পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৬ ২১:৪৮:১৩


মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারনে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর অবশেষে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে। এ অনুমোদন হলে ১ নভেম্বর থেকেই সুন্দরবনে পর্যটকরা প্রবেশ করতে পারবেন।

এ ব্যাপারে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, ‘সুন্দরবনে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের অনুমোদন হলে ১ নভেম্বর থেকে সুন্দরবনে পর্যটকরা যেতে পারবেন। সে ক্ষেত্রে ৫০ জনের বেশি পর্যটক কেউ বহন করতে পারবেন না। আর ট্যুর অপারেটরদের করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সরকারের যাবতীয় শৃঙ্খলা অনুসরণ করতে হবে।’

সানবিডি/এনজে/৯:৪৭/১০.২৫.২০২০