স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৭ ১১:০৪:৪৯
স্বাস্থ্য পরীক্ষা শেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি।
এসময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে অভ্যর্থনা জানান কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৪ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপ্রধান।
সানবিডি/নাজমুল/১১:০৪/২৭.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














