পুঁজিবাজারের সম্ভবনার দুয়ার খুলেছে-বিএসইসির চেয়ারম্যান
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-১০-২৭ ১৬:৩১:১৫
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভবনার দুয়ার খুলেছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অর্থসূচকের সহযোগী প্রতিষ্ঠান আমারটাকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পুঁজিবাজারের যে অপার সম্ভবনা রয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার কাজ করছে। আমরা চাই একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার। এ পুঁজিবাজার গঠন করার জন্য যে পদক্ষেপ দেওয়ার দরকার সরকার ও আমাদের পক্ষ থেকে সব পদক্ষেপ নেওয়া হবে। এই বছরের মধ্যে বন্ড,মিউচ্যুয়াল ফান্ড, স্পেশাল ভাবে ইসলামি সুকুক বন্ড আসছে।
দুবাইতে ওয়াল্ড ইনভেস্টরদের সাথে সরাসরি একে অপরের সাথে বাংলাদেশে বিনিয়োগের ব্যপারে কথা হবে। বাংলাদেশে কিভাবে বিনিয়োগ করা যায় সে ব্যাপারে আমাদের সাথে কথা বলবে। আমরা চাই এখানে বড় ধরনের বিনিয়োগ চলে আসুক। বাংলাদেশে অনেক বিলিয়োন ডলার বিনিয়োগের জন্য নিয়ে আসার সুযোগ আছে বলে মনে করেন বিএসইসির চেয়ারম্যান।
তিনি বলেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশনের অনুরোধে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে মিটিং করেছি। বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেছি।বিনিয়োগকারীদের মার্জিন ঋণের সুদ কমাতে স্বল্প সুদে ফান্ড গঠন করা, ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য ২০০ কোটি টাকার ফান্ডের অগ্রগতি,পারপিচ্যুয়াল বন্ড লেনদেন শুরু করা অগ্রগতি, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট গভর্নেন্স পরিপালনের বিষয় এবং পুঁজিবাজারে লেনদেনের জন্য দেশ ও দেশের বাহিরে ডিজিটাল বুথ চালু করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন নিয়ে আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়াম্যান ড. মো. মোশাররফ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ইনিস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার টাকার সম্পাদক জিয়াউর রহমান।
১০-১৮ শতাংশ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা আছে মিউচ্যুয়াল ফান্ডের
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসআই/১:৫৮/২৭/১০/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













