ডিবিএর নতুন ভাইস প্রেসিডেন্ট সাজিদুল ইসলাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৮ ০৯:২৭:৫৬
পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজিদুল ইসলাম। এর আগে তিনি সংগঠনটির পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।
এসোসিয়েশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এসোসিয়েশনের ৭৩তম পর্ষদ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে চলতি মেয়াদের জন্যে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
উল্লেখ্য যে, ইতিপূর্বে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ মোহাম্মদ আলী, এফসিএকে তার দায়িত্ব প্রত্যাহার করে নিলে এসোসিয়েশনে তার পরিচালক ও ভাইস প্র্রেসিডেন্ট পটি শূণ্য হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














