৪ কোম্পানির বোর্ড সভা স্থগিত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৮ ১২:৫৯:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করেছে । এগুলো হলো: লিগ্যাসি ফুটওয়্যার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইবিএল এবং জিকিউ বলপেন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর বোর্ড সভা আজ ২৮ অক্টোবর, বিকেল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এসব কোম্পানি সভা স্থগিত করা হয়েছে। উক্ত কোম্পানিগুলোর সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত আর্থিক অনীরিক্ষিত প্রতিবেদন পর্যালোচনার করার কথা ছিলো। তবে স্থগিতকৃত সভার নতুন তারিখ এবং সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৩:০০/২৮/১০/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














