এস্কয়্যার নিটের বোর্ড সভার পরিবর্তিত তারিখ ১ নভেম্বর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৮ ১৩:২২:৩২


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কয়্যার নিট কম্পোজিট লিমিটেড পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে । পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এস্কয়্যার নিট কম্পোজিট লিমিটেডের বোর্ড সভা ৩ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এ কোম্পানির বোর্ড সভা আজ ২৮ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৩:২২/২৮/১০/২০২০