৫২ শতাংশ শেয়ারের দর কমেছে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৮ ১৬:১৮:০৩
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ৫২ দশমিক ৫০ শতাংশ বা ১৮৭ কোম্পানির দাম কমেছে। বেড়েছে ৩০ দশমিক ৯০ শতাংশ বা ১১০ কোম্পানির। অপরিবর্তীত রয়েছে ১৬ দশমিক ৬০ শতাংশ বা ৫৯ কোম্পানির দাম।
বাজার বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, দিনশেষে ডিএসই এক্স সূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৬৫ পয়েন্টে।
দিনশেষে লেনদেন হয়েছে ১ হাজার ১১ কোটি ৩ লাখ ২ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার কোটি ৯৩ লাখ ৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১১১ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকা।
অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩০৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৩ লাখ ৯৭ হাজার টাকা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













