সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৮ ১৬:৪৩:৫৮


করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৩ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী চারজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৮৬১ জনে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সানবিডি/নাজমুল/০৪:৪৩/২৮.১০.২০২০